ভুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার একটি দেশ। ভুটানের উত্তরে চীনের তিব্বত অঞ্চল এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারত। ‘ভুটান’ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ভূ-উত্থান থেকে, যার অর্থ উঁচু ভূমি। ভুটান সার্কের একটি সদস্য রাষ্ট্র।রাজধানী: থিম্পু।আয়তন: ৩৮৩৯৪ বর্গকিলোমিটার।রাজা: জিগমে কাসের নামগেল ওয়াংচুক মুদ্রা: গুলট্রাম অতীতে ভুটান পাহাড়ের উপত্যকায় অবস্থিত অনেকগুলো আলাদা রাজ্য ছিল। ১৯০৭ সাল থেকে ওয়াংচুক বংশ দেশটি শাসন করে আসছে। ১৯৫০-এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। ১৯৬০-এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে। ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংকা ভাষায় দ্রুক ইয়ুল বা বজ্র ড্রাগনের দেশ নামে ডাকে। সূত্র: ইন্টারনেট