ভুটানের প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলের চট্টগ্রাম সফর বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর চট্টগ্রাম বন্দর ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। এরপর সেখান থেকে তাঁর কক্সবাজারে যাওয়ার কথা ছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠান বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে। জিগমে ওয়াই থিনলে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার দুপুরে ঢাকায় এসেছেন। কাল শুক্রবার থিম্পুর উদ্দেশে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।