ভুটানের রাজা ঢাকায় পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের রাজা জিগমে খেসার নামগিল ওয়াংচুক পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজাকে স্বাগত জানান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।আজ দুপুর ১২টা ১২ মিনিটে একটি বিশেষ বিমানে ভুটানের রাজা ঢাকায় আসেন। বিমানবন্দরে একটি ছোট্ট মেয়ে তাঁকে ফুলের তোড়া উপহার দেন। পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভুটানের রাজার সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে পরিচয় করিয়ে দেন।পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরকালে তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ বেশ কিছু স্থান পরিদর্শক করবেন।