ভুটানের রাজার নৌবিহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত ভুটানের রাজা জিগমে খিসার নামগেইল ওয়াংচুক বাংলাদেশ সেনাবাহিনীর একটি জাহাজে রোববার নৌবিহার উপভোগ করেন।ভুটানের রাজা ও তাঁর সফরসঙ্গীরা তাঁদের সফরের চতুর্থ দিনে সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র প্রকৌশল ব্রিগেডের জাহাজে সকাল ১০টায় পোস্তগোলা থেকে যাত্রা শুরু করেন।চার ঘণ্টার এই নৌবিহারে তাঁরা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও মেঘনা নদীর উভয় পাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে অভিভূত হন। এ সময় ভুটানের রাজা তাঁর ক্যামেরা দিয়ে ছবি তোলেন।ওয়াংচুকের সম্মানে শহীদ আনোয়ারা গার্লস স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেপোস্তগোলায় ১৪ প্রকৌশল ব্রিগেডে পৌঁছালে ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সিদ্দিকুর রহমান ভুটানের রাজাকে অভ্যর্থনা জানান।ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিক ওয়াংচুককে একটি নকশি কাঁথা উপহার দেন।ওয়াংচুক কাল সকালে দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। রাজা ও তাঁর সফরসঙ্গীরা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন। বাসস।