ভুতুড়ে নগরী দামাতুরু! (ভিডিও)
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের শহর দামাতুরু ইসলামপন্থী গোষ্ঠী বোকো হারামের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আর লুকিয়ে থাকা বোকো হারামের সদস্যদের খুঁজে বের করতে শহরটি চষে বেড়াচ্ছে পুলিশ। এর আগে বোকো হারাম নাইজেরিয়ার কয়েকটি অঞ্চলে বোমা হামলা চালালে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন গত শনিবার আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি করেন।পর পর বেশ কয়েকটি জঙ্গি হামলা ও এরপর জঙ্গিদের ধরতে পুলিশি অভিযান—সব মিলিয়ে ওই এলাকার বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে। আর তাই এলাকার আতঙ্কিত বাসিন্দারা শহর ছেড়ে চলে যাচ্ছে। শহরটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ওই অঞ্চল রীতিমতো ভুতুড়ে শহরে পরিণত হয়েছে!বড় দিনে একটি গির্জায় বোকো হারামের সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়। এর আগেও দামাতুরু শহরে বোকো হারাম ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ ছাড়া গত মাসেই পর পর দুই দিনে সংঘটিত ওই বন্দুকযুদ্ধে কমপক্ষে ৬৮ জন নিহত হয়। রয়টার্স।