ভুপালের একটি কলেজে জিনস পরতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভুপালে সরোজিনি নাইডু গভর্নমেন্ট গার্লস কলেজের শিক্ষিকাদের ক্যাম্পাসে জিনস, স্কার্ট ও টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি তাঁরা সালোয়ার-কুর্তাও পরতে পারবেন না। পরতে হবে শুধুই শাড়ি।আর শিক্ষকদের বলা হয়েছে, আঁটসাঁট জিনস ও টি-শার্ট ছেড়ে রুচিসম্মত শার্ট-প্যান্ট পরতে হবে। কলেজের পরিচালনা কমিটি পোশাকের ওপর এসব বিধিনিষেধ আরোপ করেছে। এ ছাড়া কলেজের ছাত্রীদের আগামী শিক্ষাবর্ষ থেকে ইউনিফর্ম পরতে হবে। কমিটির প্যানেল সদস্য দীপিকা নারোলিয়া জানিয়েছেন, শিক্ষক-শিক্ষার্থীকে সহজেই যাতে চেনা যায়, সে জন্যই পোশাকের ওপর এই বিধিনিষেধ। বাসস।