ভুপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার অবস্থা আশঙ্কাজনক। এখন আর চিকিত্সায় তেমন সাড়া দিচ্ছেন না তিনি। দুটি কিডনিই বিকল হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয়েছে ডায়ালিসিস। তাতে চিকিত্সকেরা তেমন ইতিবাচক ফল পাচ্ছেন না। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিত্সাধীন ভুপেন হাজারিকা। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।হাসপাতালের প্রধান জনসংযোগ কর্মকর্তা জয়ন্ত নারায়ন সাহা বলেছেন, ভুপেন হাজারিকার শরীরে সংক্রমণ রয়েছে। তাঁকে মেডিকেল সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তাঁর রক্তচাপ কমে গেছে। ওষুধও ঠিকমতো কাজ করছে না। শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। চিকিত্সকেরা স্টেরয়েড দিয়েও সাড়া পাননি।নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত রোববার তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। এর পর থেকে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।