ভুল ছবি...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ডাক বিভাগেরও ভুল হয়! তারা ৩০০ কোটি ডাকটিকিট ছেপেছে ভুল ছবি ব্যবহার করে। ডাক বিভাগের মুখপাত্র রয় বেটস জানান, স্ট্যাচু অব লিবার্টির ছবিসংবলিত প্রথম শ্রেণীর এসব ডাকটিকিট ছাপানো হয়। কিন্তু এতে আসল স্ট্যাচু অব লিবার্টির ছবি ব্যবহার না করে লাস ভেগাস ক্যাসিনোতে থাকা স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকার ছবি ব্যবহার করা হয়েছে। এ জন্য ডাক বিভাগ দুঃখ প্রকাশ করেছে। তবে ডাকটিকিটগুলো বাতিল হচ্ছে না। রয়টার্স