ভুলক্রমে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার এক হাসপাতালে ভুল করে সদ্য প্রসব করা এক মায়ের কাছে আরেক মায়ের শিশুকে দেওয়া হয়েছে। রাতভর বিশেষ পরিচর্যাকেন্দ্রে রাখার পর শিশু দুটিকে মায়েদের কাছে ফিরিয়ে দেওয়ার সময় এ ঘটনা ঘটে। আর এটি ঘটেছে পশ্চিম মেলবোর্নের গিলংয়ে দ্য সেন্ট জন অব গড হাসপাতালে। শিশুরা সাড়ে আট ঘণ্টা ভুল মায়ের কাছে থাকে ও তাঁদের দুধ পান করে। হাসপাতালটি জানায়, ভুলক্রমে এটা হয়েছে। শিশু দুটির পরিচয় নিশ্চিত করার ব্রেসলেটের সঙ্গে মায়েদের ব্রেসলেট মিলিয়ে দেখা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। মা ও শিশুদের মধ্যে কোনো ধরনের সংক্রমণ ঘটেছে কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে। হাসপাতালের প্রধান নির্বাহী স্টিফেন রবার্টস গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের ব্যবস্থাপনা ভেঙে পড়েছে।’ এএফপি