ভুলে যাওয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে বিদ্যুৎ চলে গেলে গৃহকর্ত্রী একটি মোমবাতি জ্বালান। পরে বিদ্যুৎ এলেও তিনি বাতিটি নেভাতে ভুলে যান। একসময় ঘর তালাবদ্ধ করে বাইরে চলে যান। দুপুরে ফিরে এসে দেখেন, ঘরে আগুন জ্বলছে। গতকাল ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকার একটি বাড়িতে। রাজশাহী দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মনোরঞ্জন সরকার বলেন, তাঁরা দুপুর পৌনে দুইটার দিকে গিয়ে দেখেন, বাড়ির পেছন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরের বেশ কিছু আসবাব পুড়ে যায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী