ভুয়া ঠিকানা ও স্বামী-স্ত্রীর সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৭ লেক সার্কাস, কলাবাগান ঠিকানা ব্যবহারকারী সংস্থা সাসটেইনেবল মুভমেন্ট ফাউন্ডেশনকে কার্বন প্রশমনবিষয়ে প্রকল্পে ৩৪ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে। সরেজমিনে গিয়ে ওই ঠিকানায় কোনো প্রতিষ্ঠানের কার্যালয় পাওয়া যায়নি। রাজধানীর মিরপুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে ২০ লাখ টাকা অনুমোদন পেয়েছেন ন্যাশনাল ডেভেলপমেন্ট সোসাইটি। সংস্থাটির মিরপুর পল্লবীর আট নম্বর সড়কের ১১ নম্বর ঠিকানায় গিয়ে এ নামের কোনো সংস্থার কার্যালয় পাওয়া যায়নি। সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুল কাদের আকন্দ জানান, তাঁরা প্রধান কার্যালয়ের ঠিকানা পরিবর্তন করেছেন। নতুন ঠিকানা তাঁর মনে নেই। বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্টকে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থাটির ঠিকানা লালমাটিয়া বি ব্লকের ৭/৮ নং বাসায় কোনো কার্যালয় পাওয়া যায়নি। বাড়ির মালিক জানান, দুই মাস আগে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্টের কার্যালয় ছিল। এক-দুটি কক্ষে ছিল সংস্থাটির কার্যালয়, অন্যটিতে ছিল তাঁদের থাকার জায়গা। স্বামী-স্ত্রী দুজন মিলে এ সংস্থাটি পরিচালনা করতেন।চট্টগ্রামের বাসিন্দা সুজন আলম ও তাঁর স্ত্রী সুলতানা নূরজাহান মিলে তাজনূর নামে একটি হস্তশিল্পসামগ্রী বিক্রির দোকান চালান। ২০১০ সালে তাঁরা সবাজসেবা অধিদপ্তর থেকে ‘প্রতীক স্বপ্নিল’ নামের একটি সংস্থার নিবন্ধন নিয়েছেন। ট্রাস্ট ফান্ড থেকে এই সংস্থাটিকে ২৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সুজন আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী মিলে দেশের জন্য কিছু করতে চাই। এই প্রকল্প দিয়ে তা শুরু করব।’