ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনশ্রী এলাকা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তরিকুল ইসলাম (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরির ক্ষেত্রে ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, তরিকুল প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি সেনাবাহিনী ও বিজিবিতে চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে মোটা অঙ্গের টাকা নিয়ে নিয়োগপত্রও তুলে দেন। কিন্তু চাকরিতে যোগ দিতে গিয়ে বুঝতে পারেন, তাঁরা প্রতারণার স্বীকার হয়েছেন। ভুক্তভোগীরা তাঁর কাছে টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা করতে থাকেন। এ রকম সাতজন ভুক্তভোগী ডিবির কাছে অভিযোগ করার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।