ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রির সময় গতকাল সোমবার সন্ধ্যায় ইমরান হোসেন নামের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইনের নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে ভর্তিচ্ছুদের কাছে বিভিন্ন ইউনিটের ভুয়া প্রশ্নপত্র বিক্রি করছিল ইমরান হোসেন।বিষয়টি জানতে পেরে মতিহার থানা-পুলিশকে খবর দেন আবু হুসাইন। পরে পুলিশ শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।এ ব্যাপারে হুসাইন বলেন, ‘ইমরান ছাত্রলীগের কেউ নন। ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উদ্দেশ্যমূলকভাবে সে এ ধরনের কাজ করে থাকতে পারে।’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইমরানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।