ভূ-গর্ভস্থ পানির ট্যাংকে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ৫৭/১৪ পশ্চিম পান্থপথের একটি তিন তলা বাড়ির ভূ-গর্ভস্থ পানির ট্যাংকে একটি লাশ পাওয়া গেছে। লাশটি উদ্ধারের জন্য চেষ্টা করছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে নয়টার দিকে শেরে বাংলা নগর থানা পুলিশ খবর পেয়ে এসে লাশটি উদ্ধার কাজ শুরু করে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় গত দুই দিন ধরে ওই বাড়ির লোকজন পানিতে গন্ধ পেয়ে আসছিল। পানিতে গন্ধ কেন, তা পরীক্ষা করতে আজ ওই বাড়ির লোকজন ট্যাংকটি খুললে ভেতরে একজনের পা দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে, পুলিশ এসে উদ্ধার কাজ শুরু করে।শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বলেন, লাশটি কার তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর বলা যাবে। ট্যাংকটির মুখ খুব ছোট। আর লাশটি পানিতে ফুলে উঠেছে। এ কারণে লাশ বের করতে মেঝের ঢালাই কাটতে হচ্ছে।