ভূতের খোঁজে অপর্ণা!
ভূত সেজে ভয় দেখানো এবং ভূত খোঁজা শুরু করছেন লাক্স তারকা অপর্ণা। সঙ্গে আছেন তাঁর তিন বন্ধু। ভূত খুঁজতে গিয়ে শেষমেষ একসময় তাঁদেরই একজন বন্ধু খুন হন। আর তখনই ভূত নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় নানা জটিলতা। এভাবেই ভূতোগ্রাফারস টেলিছবির গল্প এগিয়েছে। সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এটি লিখেছেন মনোয়ার কবির। পরিচালনা করছেন আরিফ এ আহনাফ।অপর্ণা বলেন, ‘ভূতোগ্রাফার টেলিছবিতে কাজ করতে গিয়ে বেশ কয়েকটি পোড়াবাড়িতে আমাদের শুটিং করতে হয়েছে। গল্পের প্রয়োজনে পুরো জায়গাটিতে ভূতের এমনই এক আবহ তৈরি করা হয়েছিল যে, একদিন তো শুটিং করতে গিয়ে ভয়েই অস্থির হয়ে গিয়েছিলাম।অপর্ণা আরও বলেন, আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি এটি তাঁর মধ্যে অন্যতম। নাটকটির কিছু দৃশ্যে আমাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। বলতে পারেন এ নাটকে অভিনয় করে ভালো লেগেছে আমার।ভূতোগ্রাফারস টেলিছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, মুনমুন প্রমুখ।