ভূপেন হাজারিকাকে মরণোত্তর সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীতশিল্পী ভূপেন হাজারিকাকে এবার দেওয়া হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভূষণ’। সংগীতে বিশেষ অবদান রাখার জন্য তাঁকে মরণোত্তর দেওয়া হচ্ছে এই সম্মান। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রতিবছর দেওয়া হয় এই সম্মান। গত বুধবার রাষ্ট্রপতি ভবন থেকে রাষ্ট্রীয় সম্মান পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। এবার ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়নি কাউকে। দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভূষণ’ দেওয়া হয়েছে পাঁচজনকে। তৃতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মভূষণ’ দেওয়া হয়েছে ২৭ জনকে এবং চতুর্থ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মশ্রী’ দেওয়া হয়েছে ৭৭ জনকে। ‘পদ্মভূষণ’ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বলিউড তারকা শাবানা আজমি, ধর্মেন্দ্র, চিত্রপরিচালক মীরা নায়ার প্রমুখ। ‘পদ্মশ্রী’র তালিকায় আছেন গজল গানের শিল্পী অনুপ জালোটা।