ভূপেন হাজারিকার চিতাভস্ম গঙ্গাসাগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ইচ্ছানুযায়ী তাঁর চিতাভস্ম রোববার দুপুরে ছড়িয়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গের তীর্থভূমি গঙ্গাসাগরে। ভূপেন হাজারিকার পরিবারের ২৫ জন সদস্য রোববার কলকাতায় এসে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে গিয়ে চিতাভস্ম ছড়িয়ে দেন। ভূপেন হাজারিকা গত ৫ নভেম্বর মুম্বাইয়ে প্রয়াত হন। তাঁর শেষকৃত্য হয়েছে আসামের রাজধানী গুয়াহাটিতে।