ভূপেন হাজারিকার শারীরিক অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ভূপেন হাজারিকার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিত্সায় ঠিকমতো সাড়া দিচ্ছেন না তিনি। মঙ্গলবার বিকেলে ডায়ালাইসিস হলেও তাতে কোনো লাভ হয়নি। ডায়ালাইসিসেও সাড়া দিচ্ছে না তাঁর শরীর। তিনি চিকিত্সাধীন আছেন মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।গত রোববার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। চিকিত্সকেরা বলেছেন, গত দুই মাস ধরে তিনি মুখে কোনো খাবার খেতে পারছেন না। তাঁকে নাকে নল লাগিয়ে তরল খাবার দেওয়া হচ্ছে। ভূপেন হাজারিকার বয়স ৮৫ বছর।