ভূমধ্যসাগরে ইরানের যুদ্ধজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের কয়েকটি যুদ্ধজাহাজ সুয়েজ খাল অতিক্রম করে আজ শনিবার ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ইরানের শক্তি সম্পর্কে প্রতিবেশী দেশগুলোকে অবগত করতে এ পদক্ষেপ বলে জানিয়েছেন নৌ কমান্ডার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সওয়ারি।সওয়ারির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনারের কর্মকর্তারা বলেন, ইরানের যুদ্ধজাহাজ এবার দ্বিতীয়বারের মতো সুয়েজ খাল অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করল। এর আগে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময় ইরানের জাহাজ সুয়েজ খাল অতিক্রম করেছিল।কতটি জাহাজ সুয়েজ খাল অতিক্রম করেছে এবং সেগুলো ভূমধ্যসাগরে কী ধরনের অভিযানের পরিকল্পনা করছে, তা তিনি উল্লেখ করেননি।