ভূমি অফিসগুলোতে কানুনগো শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার চারটি উপজেলায় ৩২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে চারটি উপজেলা ভূমি অফিস ও দুটি পৌর ভূমি অফিস।নিচে চারটি উপজেলা ভূমি অফিসের বরাদ্দ পদ ও শূন্যপদের বিবরণ:ঝালকাঠি সদরে ভূমি অফিসে মোট জনবল থাকার কথা ৫৯ জন। এখানে পদ শূন্য রয়েছে ১৬টি। এর মধ্যে কানুনগো একটি, অফিস সহকারী দুটি, এমএলএসএস একটি, ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) পাঁচটি এবং ইউনিয় ভূমি অফিসে এমএলএসএসের সাতটি পদ রয়েছে।নলছিটি উপজেলা ভূমি অফিসে জনবল থাকার কথা ৪৭ জন। পদ শূন্য আছে নয়টি। এর মধ্যে কানুনগো একটি, অফিস সহকারী একটি, জারিকারক একটি, উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহশিলদার) দুটি এবং ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএসের চারটি পদ রয়েছে।রাজাপুর উপজেলা ভূমি অফিসে জনবল থাকার কথা ৩৯ জন। পদ শূন্য আছে ১৩টি। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) একটি, কানুনগো একটি, অফিস সহকারী তিনটি, জারিকারক একটি, ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) দুটি, উপসহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহশিলদার) দুটি এবং ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএসের তিনটি পদ রয়েছে। কাঁঠালিয়া উপজেলা ভূমি অফিসে জনবল থাকার কথা ৩৯ জন। পদ শূন্য রয়েছে ১৬টি। এর মধ্যে সহকারী কমিশনার (ভূমি) একটি, কানুনগো একটি, অফিস সহকারী দুটি, জারিকারক একটি, এমএলএসএস একটি, উপসহকারি ভূমি কর্মকর্তা (সহকারী তহশীলদার) পাঁচটি এবং ইউনিয়ন ভূমি অফিসে এমএলএসএসের পাঁচটি পদ রয়েছে।