ভূমি আইনের বিধি-বিধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো.মোসলেম উদ্দিন খান, শরফুদ্দিন ল বুক মূল্য: ৩৫০ টাকা জমিজমাসংক্রান্ত আইন এবং বিধি-বিধান নিয়ে বইটি রচিত। বইটিতে জমিজমার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা সন্নিবেশিত হয়েছে। বইটিতে মোট ১৩টি অধ্যায় রয়েছে। এতে রয়েছে ভূমির সাধারণ পরিচয়, জমিজমার কিছু সংজ্ঞা,বিভিন্ন দলিলসংক্রান্ত তথ্যাদি, হিসাবের প্রীতিকর বা বর্ণনা, নামজারি বা নামপত্তন, জরিপসংক্রান্ত বিধি ও জমিসংক্রান্ত শব্দাবলি, অধিগ্রহণ বিধি-বিধান, ভূমি উন্নয়ন কর, ভূমি বন্দোবস্ত বা লিজ ও ব্যবস্থাপনা, বাটোয়ারা, দান বা হেবা, উত্তরাধিকার আইন এবং ভূমি আইন নিয়ে উচ্চ আদালতের সাম্প্রতিক কিছু রুলিংস। প্রতিটি অধ্যায়ে সহজ সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে এবং উদাহরণসহ উল্লেখ করা হয়েছে। কিছু ক্ষেত্রে আইনগুলো ধারা-উপধারাসহ তুলে ধরা হয়েছে। জমিজমাসংক্রান্ত শব্দগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করার জন্য বইটি পেয়েছে ভিন্ন মাত্রা।