ভূমি নিয়ে বিরোধে হবিগঞ্জে এক কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিসংক্রান্ত বিরোধের জেরে আজ রোববার সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামে কটু মিয়া (৬০) নামের এক কৃষক খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে আলী আহম্মদ। এ ঘটনায় পুলিশ ইদ্রিস আলী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।পুলিশ ও গ্রামবাসী জানান, ডোবা-পুকুর নিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের কটু মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের মামলা-মোকদ্দমা চলছিল। আজ সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই কটু মিয়া মারা যান এবং তাঁর ছেলে আলী গুরুতর আহত হন। তাঁর ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মফিজ উদ্দিনের পক্ষের ইদ্রিসকে আটক করে।বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে দায়ের করা মামলায় ইদ্রিসকে গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি জানান।