ভূমি মন্ত্রণালয়ে একটি ল সেল গঠনের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে সরকারি স্বার্থরক্ষা ও ভূমি মন্ত্রণালয়ের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্যানেল আইনজীবী রেখে মন্ত্রণালয়ে একটি ল সেল গঠনের সুপারিশ ও অবিলম্বে তা বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।কমিটির ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।কমিটির সদস্য ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা, প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, এ কে এম. হাফিজুর রহমান এবং মো. আবদুল হাই বৈঠকে অংশ নেন।বৈঠকে ১৪তম ও ১৫তম বৈঠকের সিদ্ধান্তের বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সরকারের অনুমতি ছাড়া বাঁশখালী চা-বাগানের জমি ইজারা দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের আগামী বৈঠকে কারণ দর্শানোর ব্যাখ্যাসহ উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।বৈঠকে ‘বালু মহাল ও মাটি-ব্যবস্থাপনা বিল-২০১০’ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর ঐকমত্যের ভিত্তিতে সংসদে উত্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।এ ছাড়া বৈঠকে একই খতিয়ানের বা দাগে খাস জমি, অর্পিত জমি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা নির্ধারণে করণীয় বিষয়ে আগামী বৈঠকে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়।ভূমি মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বর্তন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লি¬ষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।—বাসস