ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো কর্মীরা প্রবেশ করেছেন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্র পরিচালনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, এক নম্বর কেন্দ্রের ভেতরে আজ কর্মীরা কাজ শুরু করেছেন। তেজস্ক্রিয়তা শোধনের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত কেন্দ্রের ভেতরে বায়ু চলাচল ব্যবস্থা চালু করতে তাঁরা কাজ করছেন। গত ১২ মার্চ ভূমিকম্প ও সুনামির পর এক নম্বর পরমাণু কেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরমাণু কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থা নষ্ট হয় এবং উচ্চমাত্রায় তেজস্ক্রিয়তা নির্গত হতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, তেজস্ক্রিয়তার মাত্রা কমার পরেই সেখানে নতুন শীতলীকরণ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বলেছে, ১২ জন কর্মী এক নম্বর কেন্দ্রের ভেতরে তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করবে। চারজনের প্রতিটি দল সেখানে ১০ মিনিট করে অবস্থান করবে। কর্মীদের বিশেষ নিরাপত্তা পোশাক, মুখোশ ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে দেওয়া হয়েছে।