ভূমিকম্প: বিকল্প উপায়ে জরুরি সেবা দেওয়ার কর্মপরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে সাত তীব্রতার ভূমিকম্প হলে হাসপাতালগুলোতে চিকিত্সা দেওয়ার মতো সুযোগ প্রায় থাকবেই না। এ জন্য জরুরি সেবা প্রদানকারী নয়টি সংস্থা এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের জন্য একটি কর্মপরিকল্পনা করা হয়েছে। আজ সোমবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) যৌথ সভায় মন্ত্রী এ কথা বলেন।যৌথ সভায় জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সব ভবনের মানচিত্র তৈরি করা হয়েছে। এসব এলাকায় যদি সাত তীব্রতার ভূমিকম্প হয় তাহলে ঢাকার তিন লাখ ২৬ হাজার দালান-কোঠার মধ্যে ৭২ হাজার সম্পূর্ণ ভেঙে যাবে। এর মধ্যে সচিবালয়ের এক ও চার নম্বর ভবন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর অধিকাংশ হাসপাতালই বিধ্বস্ত হবে। খাদ্যমন্ত্রী জানান, ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে যন্ত্রপাতি কেনা হচ্ছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ দেওয়া এক হাজার ২০০ স্বেচ্ছাসেবকের সংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করা হবে। এ ছাড়া পাঁচ কোটি টাকার হালকা যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া চলছে।