ভূমিকম্পে নেপাল ও ভারতে সাতজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, ভারত ও নেপাল। আজ নেপালের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভূমিকম্পে পাঁচজন নিহত হয়েছেন; এর মধ্যে রাজধানী কাঠমান্ডুতেই তিনজন। আহত হয়েছে ১২ জনের বেশি। এ ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলে নিহত হয়েছেন দুজন। আহতের সংখ্যা ৩০ জনের বেশি। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভারত ও নেপালে অনেক দালান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১১ মিনিটের দিকে ভারতে ভূমিকম্প আঘাত হানে। এর উত্পত্তিস্থল সিকিম-নেপাল সীমান্তের গ্যাংটক থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। ভূমিকম্পটি দিল্লি ও উত্তর-ভারতে আঘাত হানে। বিশেষ করে পাটনা, কলকাতা, লক্ষৌ, জয়পুর, ঝাড়খন্ড, গুয়াহাটিসহ বেশ কিছু জায়গায় এ ভূকম্পন অনুভূত হয়।