ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও তিব্বতে গত রোববার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৪-এ দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, ভূমিধস ও প্রবল বৃষ্টির কারণে উদ্ধার-তত্পরতা ব্যাহত হচ্ছে।রিখটার স্কেলে ৬ দশমিক ৯ তীব্রতার এই ভূমিকম্পের আঘাতে কয়েক শ লোক আহত হয়েছে। গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্প ও তত্পরবর্তী ভূমিধসের ঘটনায় ভারতের বিভিন্ন রাজ্যে ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ছাড়া এই ভূমিকম্পে নেপালে নয়জন ও তিব্বতে সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।