ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত, নেপাল ও তিব্বতে গত রোববার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৮-এ দাঁড়িয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের সিকিম রাজ্যের কর্মকর্তা সোনম লেপচা জানিয়েছেন, এই ভূমিকম্পে সিকিমেই অন্তত ৬৫ জন মারা গেছে। তিনি বলেন, ‘বিভিন্ন সংস্থার লোকজন হেলিকপ্টারে করে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমাদের আশঙ্কা, আরও অনেকই হয়তো মারা গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা বলা মুশকিল।’এ ছাড়া এই ভূমিকম্পে নেপালে নয়জন ও তিব্বতে সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।রিখটার স্কেলে ৬ দশমিক ৮ তীব্রতার এই ভূমিকম্পের আঘাতে কয়েক শ লোক আহত হয়েছে।