ভূমিকম্পের পূর্বাভাস যেভাবে পাওয়া যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত ভূমিকম্প সম্পর্কে আগে থেকে সঠিকভাবে জানা সম্ভব হয়নি। তবে নিচের বিষয়গুলোতে নজর দিলে কিছুটা আন্দাজ পাওয়া যায়: ভূতাত্ত্বিক মানচিত্র থেকে কোনো এলাকায় এর আগে ভূমিকম্প হয়েছে কি না, তার খোঁজ নেওয়া।  কোন এলাকায় কত দিন পর পর, বছরের কোন সময়টায় ভূমিকম্প হয়েছে এসব তথ্য জানা। একটি নির্দিষ্ট অঞ্চলের ভূমিকম্প পরিমাপের সিসমোগ্রাম লক্ষ করা যায়। সিসমোগ্রামে কোনো বৃদ্ধি দেখা গেলে ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে।  অনেক সময় পাথরের স্তর দেখে বোঝা যায় এই স্থানে আগে ভূমিকম্প হয়েছে কি না। পুরোনো ভূমিকম্পের স্থান দেখে আঁচ করা যায় যে সেখানে আবার ভূমিকম্প হতে পারে। অনেক সময় বড় ভূমিকম্পের আগে ছোটখাটো ভূমিকম্প হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের আগে জোয়ারের বেগ বাড়ে। কাজেই জোয়ারের বেগ দেখেও ভূমিকম্পের আশঙ্কা হতে পারে।