ভূমিদস্যুরা কে কোন পত্রিকার মালিক, তা আমরা সবাই জানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘ভূমিদস্যুরা কে কোন পত্রিকার মালিক, তা আমরা সবাই জানি। আমি সংসদে তাঁদের নাম উল্লেখ করে কারও বিরাগভাজন হতে চাই না।’জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার সংসদে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের পক্ষে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। হাফিজউদ্দিন আহমেদের প্রশ্ন ছিল, ‘কোনো ভূমিদস্যু পত্রিকার মালিক কি না? আমরা শুনতে পাচ্ছি, অনেক ভূমিদস্যু কালো টাকা দিয়ে পত্রিকা বের করছে। এসব ভূমিদস্যু এবং তাদের পত্রিকা সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে কি না?’এর আগে আইন প্রতিমন্ত্রী সংসদে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারা দেশে সন্ত্রাসীদের হাতে কোনো সংবাদকর্মী নিহত কিংবা আহত হননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে বেসরকারি পর্যায়ে এখন মোট ১১টি টেলিভিশন চ্যানেল চালু আছে। বেসরকারি খাতে সম্প্রতি ১০টি চ্যানেল স্থাপনের বিষয়ে অনাপত্তি দেওয়া হয়েছে। নতুন টেলিভিশন চ্যানেল স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।