ভূমিসংক্রান্ত ‘ল’ সেল গঠনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিসংক্রান্ত আইনি জটিলতা নিরসন এবং সরকারি সম্পত্তি আত্মসাৎ বন্ধ করতে ‘ল’ সেল গঠনের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম, ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান, মো. শাহাব উদ্দিন, মো. আবদুল হাই ও মতিউর রহমান অংশ নেন।বৈঠকে সব কৃষি জমি ব্যবহারসংক্রান্ত নীতিমালা দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়। বৈঠকে টেন্ডার ছাড়া কোনো বালুমহাল লিজ না দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নসহ বাণিজ্যিকভাবে কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি থেকে বালু উত্তোলন না করার সুপারিশ করা হয়।বৈঠকে বন বিভাগের সম্পত্তির অবৈধ দখল রোধকল্পে বন বিভাগের সব সম্পত্তির গেজেট নোটিফিকেশন দ্রুত জারি করার এবং পরিবেশসংক্রান্ত মামলাগুলোর ডেটাবেইজ তৈরি করে তালিকা ভূমি মন্ত্রণালয়কে সরবরাহ করার সুপারিশ করা হয়।বৈঠকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাহাড় কাটা রোধে ব্যবস্থা গ্রহণ, খারিজসংক্রান্ত অসুবিধা দূরীকরণে মূল্যায়ন টিমের কার্যক্রম জোরদার এবং দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগানের জমি সরেজমিনে পরিদর্শন করে অগ্রগতি দ্রুত অবহিত করার সুপারিশ করা হয়।ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ কে এম আবদুল আওয়াল মজুমদারসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।