ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর চালু করার ব্যবস্থা নেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, সরকারের নির্বাচনী ওয়াদামতো সম্ভাবনাময় বন্দরগুলো ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাই-বাছাই শেষে শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে। গত মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট প্রস্তাবিত স্থলবন্দরসংলগ্ন এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।পরে তিনি ভূরুঙ্গামারী সোনাহাট বাজারে উপজেলা আওয়ামী লীগের এক সমাবেশে বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, মহিলা সাংসদ আহমেদ নাজমিন সুলতানা, শিল্পপতি গোলাম মোস্তফা, আমিনুল ইসলাম প্রমুখ। ফিরে আসার পথে তিনি ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।