ভূরুঙ্গামারীতে রেলওয়ে ব্রিজ রক্ষা বাঁধ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬০ লাখ টাকা ব্যয়ে ঐতিহাসিক সোনাহাট রেলওয়ে ব্রিজ ও সংযোগ সড়ক রক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট এর উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান।দুধকুমার নদের অব্যাহত ভাঙনে সোনাহাট ব্রিজ রক্ষা বাঁধসহ কয়েকটি গ্রাম সম্প্রতি নদগর্ভে বিলীন হয়ে যায়। এতে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার সাতটি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম সোনাহাট রেলওয়ে ব্রিজ এবং এর সংযোগ সড়কটি হুমকির মুখে পড়ে।উন্নয়ন বোর্ডের উদ্যোগে ব্রিজ ও সংযোগ সড়কটি রক্ষায় বাঁধ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।