প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর ব্যাটিং দেখা দৃষ্টির জন্য এক প্রশান্তি। সব সময়ই তা ছিল, ইদানীং তিনি ব্যাটিং করতে নামলে ক্রিকেটরসিকেরা আরও নড়েচড়ে বসেন। আর খুব বেশি দিন তো আর ক্রিকেট মাঠে এই শিল্পীর ব্যাটের আঁচড় পড়বে না! হায়দরাবাদি পূর্বসূরি আজহারউদ্দিনের মতো তাঁরও ‘পয়া’ মাঠ ইডেন গার্ডেন। সেই মাঠেই সেঞ্চুরি-খরা ঘোচালেন অপরাজিত ১৭৬ রানের দারুণ এক ইনিংস খেলে। পনেরো মাসেরও বেশি দিন পর সেঞ্চুরি, তবে মাঝখানে ফিফটি করেছেন ৮টি। ভেঙ্কট ভাঙিপুরাপ্পু সাই লক্ষ্মণই আমাদের এ সপ্তাহের তারকা।