ভেজাল পণ্য তৈরির জন্য একজনের ৩ মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএসের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল পণ্য তৈরির অভিযোগে বাড়ির মালিক এবং ওই বাড়িতে স্থাপিত একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। বারিধারা ডিওএইচএসের ৪ নম্বর সড়কের আরকেবি ব্রাদার্স ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিনকে আজ সোমবার এই দণ্ড দেন আদালত।ওই কারখানায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ‘বাবা’ ব্রান্ডের সয়াবিন তেল, ‘বস’ ব্র্যান্ডের কোমল পানীয় ও ‘প্রীতি’ জুস তৈরি হতো। আদালত কারখানাটি সিলগালা করে দিয়েছেন।ভ্রাম্যমাণ আদালতটির নেতৃত্বে ছিলেন ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। আদালতকে এ কাজে সহায়তা করে বিএসটিআই ও মহানগর দাঙ্গা পুলিশ।