ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আজ রোববার ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাবনার কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম এ আদেশ জারি করেন।ইউএনও রাজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, পাবনার কতিপয় ব্যক্তি কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ-সংলগ্ন আরাজীসাড়া ও রচ গোলাপনগর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।২৫ মে পাবনা ও কুষ্টিয়া জেলা প্রশাসন ঘটনাস্থলে সীমানা নির্ধারণ করলেও পাবনার কতিপয় ব্যক্তি কুষ্টিয়ার ভেতরে ঢুকে বালু উত্তোলন করতে থাকে। বালু উত্তোলন নিয়ে উভয় জেলার মানুষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে বলে তিনি জানান।