ভেড়ামারায় দোকান থেকে ৪ ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের সদস্যরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামে কাঠের একটি দোকানে তল্লাশি চালিয়ে চারটি ককটেল উদ্ধার করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।ককটেল উদ্ধারের পর দোকানমালিক কাঠ ব্যবসায়ী আবদুল জব্বারকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামেরই বাসিন্দা। তাঁকে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, ককটেলগুলো পানিতে ডুবিয়ে রাখা হয়েছে এবং বিষয়টি কুষ্টিয়া পুলিশের বিশেষ শাখাকে জানানো হয়েছে।