ভেড়ামারার ইউএনও ককটেল হামলায় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলামের ওপর ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তিনি আহত হয়েছেন। আজ সোমবার রাত পৌনে দশটার দিকে ভেড়ামারা অফিসার্স ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া খবর পাওয়া অনুযায়ী ইউএনওকে ষোলদাগ স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্সা দেওয়া হচ্ছে।যোগাযোগ করা হলে ইউএনওর পিয়ন আক্কাছ আলী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধ্যার পর রাজিবুল ইসলাম অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন খেলতে যান। রাত পৌনে দশটার দিকে তিনি পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। অফিসার্স ক্লাব থেকে বের হওয়া মাত্র দুই যুবক তাঁকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এতে ইউএনওর কপাল ও গালে স্প্লিন্টারের আঘাত লাগে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ষোলদাগ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তার চিকিত্সা চলছে।কুষ্টিয়া সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সিএ হালিম বলেন, ইউএনও সুস্থ আছেন। তার চিকিত্সা চলছে। দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, ভেড়ামারার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। বিস্তারিত কিছু না জেনে কোনো মন্তব্য করা যাচ্ছে না।