ভেড়ার কাদা মাখা নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে ভেড়ার গায়ে কাদা মাখানোর ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় রিপন মিয়া ও জয়নাল আবেদীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রথম আলোকে বলেন, ঈদের আগের দিন জাহাঙ্গীর মাঝির ভেড়ার গায়ে কাদা মাখানোর ঘটনাকে কেন্দ্র করে মধ্যনগর গ্রামের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে।