ভেনাসকে হারিয়ে সেরেনার মুখোমুখি জাঙ্কোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোন সেরেনার সঙ্গে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে দেখা হলো না ভেনাস উইলিয়ামসের। গতকাল বৃহস্পতিবার রোমে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জেলেনা জ্যাঙ্কোভিচের কাছে ৬-০, ৬-১ গেমে হেরে বিদায় নিয়েছেন বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। এর আগে মারিয়া কিরিলেঙ্কোকে ৬-১, ৬-৪ সরাসরি সেটে হারিয়ে শেষ চারে উঠেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। সেমিফাইনালে সেরেনার প্রতিপক্ষ গতকালের ম্যাচে জয় পাওয়া জাঙ্কোভিচ।কোয়ার্টার ফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত হতাশায় কেটেছে ভেনাস উইলিয়ামসের। বলা চলে, প্রতিপক্ষ জাঙ্কোভিচের সামনে দাঁড়াতেই পারেননি তিনি। প্রায় এক ঘণ্টায় ভেনাসকে ধরাশায়ী করে শেষ চারের টিকিট নিশ্চিত করেন সার্বিয়ার এই তারকা। ক্লে কোর্টে এবার প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন সেরেনা ও জাঙ্কোভিচ। জাঙ্কোভিচ অবিশ্বাস্য ব্যবধানে ভেনাসকে হারিয়ে দেওয়ার পরও সেমিফাইনালে ফেবারিট ধরা হচ্ছে সেরেনাকেই। আঘাত কাটিয়ে এ প্রতিযোগিতায় দারুণ খেলছেন সেরেনা। আত্মবিশ্বাসের সুরে সাবেক এই নম্বর ওয়ান রয়টার্সকে জানিয়েছেন, তিনি শুধু ফাইনালে ওঠা নিয়ে ভাবছেন। তবে কোয়ার্টারে ভেনাসকে জাঙ্কোভিচ যেভাবে উড়িয়ে দিয়েছেন তাতে সেরেনার ফাইনালে ওঠা একেবারে সহজ হবে না বলেই মনে হচ্ছে।