ভেনেজুয়েলায় নির্বাচনে মাদুরো জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়াত নেতা হুগো চাভেজ মনোনীত উত্তরাধিকারী ও দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সামান্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, গতকাল রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। মাদুরো ক্ষমতাসীন দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিরোধী প্রার্থী ক্যাপ্রিলেস লড়েছেন জাস্টিস ফার্স্ট পার্টি থেকে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ জানায়, নির্বাচনে মাদুরো ৫০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছেন। ক্যাপ্রিলেস পেয়েছেন ৪৯ দশমিক শূন্য ৭ শতাংশ ভোট।ক্যানসারে সাবেক প্রেসিডেন্ট চাভেজের মৃত্যুর পর দেশটিতে প্রথম এই নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। সেদিন দুই প্রার্থীই নিজ নিজ দলীয় সমাবেশে ভাষণ দেন ও অঙ্গীকার করেন।চাভেজ যে সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা করেছিলেন, তাঁর সে দায়িত্ব সম্পন্ন করার অঙ্গীকার করেন মাদুরো। তিনি বলেন, চাভেজের বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। অন্যদিকে, হেনরিক ক্যাপ্রিলেস দেশটিতে পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় এখনই পরিবর্তনের সময়।নির্বাচনে আগে জনমত জরিপের ফলাফলে ক্যাপ্রিলেসের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন মাদুরো। তবে প্রত্যাশার চেয়ে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত অক্টোবরের নির্বাচনে চাভেজের কাছে ১১ শতাংশ ভোটের ব্যবধানে হেরে যান ক্যাপ্রিলেস।