ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম: হুগো চাভেজতৃতীয়বারের মতো সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দায়িত্বে থাকবেন আগামী ছয় বছর। তিনি প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন ১৯৯৯ সালে। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই নেতা আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন আলোচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পশ্চিমাদের ঘোর বিরোধী বলেই বেশি পরিচিত। ভেনেজুয়েলা বিশ্বের একটি অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। গত বছর ক্যানসারের চিকিৎসা নেন চাভেজ। এর পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন বলে দাবি করেছেন তিনি।