ভেনেজুয়েলায় আগামী নির্বাচনেও চাভেজ প্রার্থী হবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট হুগো চাভেজ আগামী বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। পুনর্নির্বাচিত হলে তিনি ফের আরও ছয় বছর দেশ পরিচালনার দায়িত্ব পাবেন। ক্যানসারের চিকিৎসায় সুস্থ হচ্ছেন জেনে তিনি এ ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সরকারি দৈনিক কোরিও ডেল ওরিনকোয় প্রকাশিত হুগো চাভেজের এক সাক্ষাৎকারে এ কথা বলা হয়েছে।এক সপ্তাহের কেমোথেরাপি শেষে ভেনেজুয়েলার ৫৬ বছর বয়সী সোশ্যালিস্ট নেতা হুগো চাভেজ গত শনিবার কিউবা থেকে দেশে ফেরেন। তিনি জানান, তাঁর শরীরে আর কোনো ক্ষতিকারক কোষ নেই। তাই সুস্থ দেহেই তিনি দেশে ফিরেছেন। রয়টার্স।