ভেনেজুয়েলায় ফিরেছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় চিকিৎসা শেষে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ গতকাল সোমবার দেশে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ক্যানসারের চিকিৎসা নিতে গত ৮ জুন চাভেজ কিউবায় যান এবং ১০ জুন সেখানে তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। তাঁর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা ধরনের গুজব সৃষ্টি হয়। গতকাল তিনি দেশে ফেরায় সব গুজবের অবসান হয়েছে।হুগো চাভেজ গতকাল দেশে ফিরে প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে হাজার হাজার সমর্থকের উদ্দেশে ভাষণ দেন। তিনি বলেছেন, জীবনযুদ্ধে তিনি জয়ী হবেন। তবে তাঁকে আরও চিকিৎসা নিতে হবে।চাভেজ তাঁর ভাষণে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, কিউবায় ক্যানসারের চিকিৎসার সময় ফিদেলই ছিলেন আসলে তাঁর প্রধান চিকিৎসক।বিশ্লেষকেরা বলছেন, সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে জোরের সঙ্গে কথা বললেও চাভেজকে মলিন ও রুগ্ণ দেখাচ্ছিল।