ভেনেজুয়েলায় ফিরেছেন চাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় তিন সপ্তাহ ধরে ক্যানসারের চিকিৎসা শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশে ফিরে এই সমাজতান্ত্রিক নেতা তাঁর ব্যাধি ও আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে ক্যানসার থেকে বাঁচতে তাঁর আরও কেমো থেরাপির প্রয়োজন হবে বলে জানিয়েছেন চাভেজ। বিমানবন্দরে নেমে ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে চাভেজ বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছি, আমি বেঁচে থাকব এবং এ ব্যাধির সমাপ্তি ঘটাতে আমি আমার সব দেব।’হুগো চাভেজের ক্যানসারের ধরন ও ভয়াবহতা সম্পর্কে খুব কমই জানা গেছে। তা ছাড়া আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে তিনি আদৌ অংশ নিতে পারবেন কি না, তা নিয়েও গুজব রয়েছে।