ভেনেজুয়েলায় বিমান বিধ্বস্ত, নিহত ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির তাচিরা প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনাটি গতকাল মঙ্গলবার সংঘটিত হলেও ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রণালয় আজ বুধবার এক বিবৃতিতে জানায় তাচিরার সান পেদ্রো ডেল রিও শহরের কাছে এ বিমান দুর্ঘটনাটি ঘটে। এটি মেরিডা প্রদেশের এল ভিজিলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে সান্তো ডমিনগো শহরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানটির ছয় আরোহীর সবাই নিহত হয়েছে। নিহত সবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওয়েবসাইট।