ভেনেজুয়েলায় বিরোধী নেতার বিশাল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী হেনরিক ক্যাপরিলেসের সমর্থনে গতকাল রোববার রাজধানী কারাকাসে লাখো জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানা যায়।সমাবেশে হেনরিক ক্যাপরিলেস দেশটির বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজের কড়া সমালোচনা করেছেন। জনগণের কাছে দেওয়া অনেক অঙ্গীকার পূরণে চাভেজ ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। গত শনিবার তিনজন বিরোধী কর্মী হত্যার বিচারও দাবি করেছেন তিনি। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ক্যাপরিলেস বলেছেন, বিরোধী কর্মী নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক।হেনরি ক্যাপরিলেস দাবি করেন, রাজধানী কারাকাসে এর আগে এত বড় সমাবেশ আর কখনো হয়নি। ৭ অক্টোবরের নির্বাচন সমানে রেখে বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজও গতকাল দেশটির পশ্চিমাঞ্চলীয় জুলিয়া রাজ্যে সমাবেশ করেছেন। তাঁর সমাবেশেও হাজার হাজার জনতা অংশ নেয়। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদের পরাজিত করার ঘোষণা দেন চাভেজ।চাভেজ বলেন, আরেক দফায় ছয় বছরের জন্য তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভেনেজুয়েলায় পুরোপুরি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন।