ভেড়া গোনা নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুম না এলে ভেড়া গোনা নয়, ব্রিটেনবাসীর পছন্দ সিংহের গর্জন কিংবা বাঁদরের ডাক। নতুন একটি জরিপে এ কথা জানা গেছে। দুই হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, ঘুম না এলে প্রতি পাঁচজনের একজন পাখির ডাক এবং রেইনফরেস্টের গুঞ্জন শোনে। অন্যদিকে, ঘুম আসার জন্য ভেড়া গোনে ১০ জনে মাত্র একজন। ব্রিটিশ স্লিপ সোসাইটির প্রেসিডেন্ট জন সেনারসন বলেন, সক্রিয় চিন্তার জন্ম দেয়, এমন শব্দ ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এর চেয়ে পাখির কিচিরমিচির, বাতাসের শোঁ শোঁ শব্দ, সমুদ্রের গর্জন মনকে অন্য যেকোনো চিন্তা থেকে ছুটিয়ে আনে। এতে চলে আসে ঘুম। রয়টার্স