ভেড়ামারায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার একটি পানের দোকান থেকে আজ শনিবার সকালে মোজাম্মেল হক (৬০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে ভেড়ামারা রেলস্টেশনের পাশে একটি পানসুপারির দোকানের ভেতর থেকে দুর্গন্ধ পায় স্থানীয় লোকজন। তারা দোকানের দরজা ভেঙে ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সকাল ১০টার দিকে থানা পুলিশ মোজাম্মেলের লাশটি উদ্ধার করে।কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) সি এ হালিম প্রথম আলো অনলাইনকে বলেন, মোজাম্মেলের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। দোকানের ভেতরে-বাইরে থেকে তালা লাগানো ছিল। তাঁর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোজাম্মেলের বাড়ি কুষ্টিয়ার পৌর এলাকার নওদাপাড়ায়।