ভেড়ামারায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় জমিজমা নিয়ে বিরোধের জেরে আফাজ মণ্ডল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে আজ রোববার ভোরে তাঁর মৃত্যু হয়।ভেড়ামারা থানা পুলিশ জানায়, গতকাল দুপুরে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের জকসর গ্রামে বিবদমান জমিতে বাড়ি তৈরি করা নিয়ে লোকমান হোসেন ও আফাজ মণ্ডল নামের দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে লোকমান হোসেনের লোকজন আফাজ মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে আফাজকে রাজশাহী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। আজ ভোরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।